images

জাতীয়

স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে ইসির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০২৬, ০৪:০৫ পিএম

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে ইসির তিন কর্মকর্তা অংশ নেবেন।

রোববার (১০ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে,  আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। 

তারা হলেন— ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং সিইসির একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।

কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন তাদের সব ব্যয় বহন করবে। তারা ২৭ মে দেশ ছাড়বেন এবং ফিরবেন ৭ জুন।

ইসি কর্মকর্তারা বলছেন, আগামী এক বছরে দেশে চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাই এ ধরনের অভিজ্ঞতা বাংলাদেশের নির্বাচন আয়োজনেও কাজে লাগতে পারে।

এমএইচএইচ/এআর