নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৬, ০৮:১৪ এএম
রাজধানীর আদাবর এলাকার তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকরী রুবেল ওরফে পাংখা রুবেলকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৮টায় শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে। এ ছাড়াও সে শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্তচোষা জনি গ্রুপ’ এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি মো. জুয়েল রানা জানান, শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে আদাবরের শীর্ষ ছিনতাইকারী ও মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নয়টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একেএস/এফএ