নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৬, ০৭:২৯ পিএম
রাজধানীর কদমতলী এলাকায় সাদ্দাম মার্কেটে একটি ফোমের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পাওয়ার সময় বিকেল সাড়ে ৬টা। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬:৪৩টায়।
প্রাথমিকভাবে ঘটনাস্থলে মোট ৫টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মাতুয়াইলে তামিরুল মিল্লাত মহিলা এক মাদরাসার বিপরীত পাশের একটি কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। আশপাশে শত শত মানুষ জড়ো হয়েছেন।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এমআর/জেবি