images

জাতীয়

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৬, ১০:৫৮ পিএম

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

ডিএমপির মিরপুর বিভাগের বরাত দিয়ে তিনি বলেন, বুধবার দিনব্যাপী বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানার ৫৬ জন, পল্লবী থানার ৩৩, কাফরুল থানার ১৫, শাহ আলী থানার ১৭, দারুস সালাম থানার ১৪, ভাষানটেক থানার ৫ এবং রূপনগর থানার ১৩ জন রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এআর