images

জাতীয়

পল্টনের ফুটপাতে চাঁদাবাজি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৬, ০২:০৮ পিএম

‎রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

‎বৃহস্পতিবার (৭ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

‎গ্রেফতাররা হলেন- মোহাম্মদ আল আমিন, রাসেল শেখ ও মো. হাসান।

‎ডিএমপি থেকে জানানো হয়, গত বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টায় সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর পল্টন থানাধীন স্টেডিয়ামের তিন নম্বর গেট ফুটপাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

‎একেএস/এএস