images

জাতীয়

মগবাজার-কাকরাইল রোডের অবৈধ দোকানপাট উচ্ছেদ ডিএসসিসির

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

‎রাজধানীর মগবাজার মোড় থেকে কাকরাইল পর্যন্ত ফুটপাত ও রাস্তার উপর বসা সকল অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

‎সোমবার (৪ মে) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

‎‎অভিযানে রোডটির অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে ফুটপাত এবং রাস্তা জনসাধারণের চলাচলের জন্য অবমুক্ত করা হয়।

2

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে।

‎ডিএসসিসি জানায়, তারা বেশ কয়েকদিন ধরেই হকারদের তালিকা করে ডিজিটাল পরিচয়পত্র হস্তান্তর কার্যক্রম চলমান রেখেছে। সোমবারও কিছু হকারকে পরিচয়পত্র হস্তান্তর করা হয়েছে।

‎ডিএসসিসি আরও জানায়, করপোরেশন কর্তৃক এই পরিচয়পত্র ও নির্ধারিত জায়গা এবং নিদিষ্ট সময়ে ব্যবসা চালাতে পারবেন। এর বাইরে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

3

‎অবৈধ স্থাপনা সরিয়ে ভূতের গলির প্রস্তাবিত কমিউনিটি সেন্টারের জায়গা ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎এদিকে আজ ডিএসসিসি ১৬ নম্বর ওয়ার্ডস্থ ভূতের গলিতে প্রস্তাবিত কমিউনিটি সেন্টারের জায়গা থেকে মাইকিং করে সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

‎একই সঙ্গে কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য জায়গাটি ঠিকাদারকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

‎এএম/এএইচ