images

জাতীয়

বাধ্যতামূলক অবসরে ১৬ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

০৩ মে ২০২৬, ০৭:২৪ পিএম

বাংলাদেশ পুলিশের ১৬ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

police

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী তাঁরা অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ (অ্যান্টি টেরোরিজম ইউনিট), ডিআইজি ইমতিয়াজ আহমেদ (হাইওয়ে পুলিশ), ডিআইজি মো. হাবিবুর রহমান (সিআইডি), ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর (পুলিশ অধিদফতর), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, ডিআইজি এস এম আখতারুজ্জামান (পুলিশ স্টাফ কলেজ), ডিআইজি হায়দার আলী খান (কমান্ড্যান্ট, পিটিসি, নোয়াখালী)।ডিআইজি মো. মাহবুব রহমান ভূইয়া (কমান্ড্যান্ট, পিটিসি, খুলনা), ডিআইজি রুহুল আমিন (ট্যুরিস্ট পুলিশ), ডিআইজি মো. রফিকুল হাসান গনি (হাইওয়ে পুলিশ), ডিআইজি মো. মিজানুর রহমান (পুলিশ অধিদফতর), ডিআইজি মো. মজিদ আলী (সিআইডি), ডিআইজি কাজী জিয়া উদ্দিন (পুলিশ অধিদফতর), ডিআইজি মো. গোলাম রউফ খান (রেলওয়ে পুলিশ), ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার (কমান্ড্যান্ট, পিটিসি, রংপুর), ডিআইজি রাখফার সুলতানা খানম (হাইওয়ে পুলিশ) এবং এসপি ফারহাত আহমেদ (রেলওয়ে পুলিশ)।

এআর