জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ মে ২০২৬, ০৩:৫৬ পিএম
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রোববার (০৩ মে) ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১০৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি, ২৮৩টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৮টি গাড়ি ডাম্পিং ও ১৪৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
>> আরও পড়ুন
শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এমআইকে/এএস