images

জাতীয়

এয়ারপোর্টের সামনে গাড়িতে ধাক্কা দিয়ে কাপড় লুট, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

০৩ মে ২০২৬, ০২:৩৫ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় বিদেশি কাপড় বহনকারী চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে অভিনব কায়দায় ৩০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস কাপড় লুট করেছে একটি চক্র। এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রোববার (৩ মে) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

‎গ্রেফতারকৃতরা হলেন — মো. মুন্না হাসান, মো. আবু হাসান, মো. গোলাম মোস্তফা, মো. রাজিব আলী দেওয়ান ও মো. ইব্রাহিম হক।

‎ওসি কামরুল হাসান জানান, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চায়না থেকে আমদানিকৃত বিদেশি কাপড়ের ৯০টি রোল চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আনার জন্য রওনা দেন মাহমুদুল হাসান। এরপর গত ১ মে ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন গাড়িতে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া গাড়িকে আটকাতে গেলে কাপড় ভর্তি কাভার্ড ভ্যানের কাপড় চুরি হয়ে যায়।

Cloth
‎‎এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রোববার (৩ মে) বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মুন্না হাসান, আবু হাসান, গোলাম মোস্তফা ও রজব আলীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রজব দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ৯০টি ফেব্রিক্সের রোল উদ্ধার করা হয়।

‎এ ছাড়া চুরি হওয়া কাভার্ড ভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত আরেকটি কাভার্ড ভ্যানও উদ্ধার করেছে পুলিশ।

‎একেএস/এফএ