images

জাতীয় / সারাদেশ

তোমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে: প্রধানমন্ত্রী 

জেলা প্রতিনিধি

০২ মে ২০২৬, ১০:২২ পিএম

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তোমরা প্রত্যেককে বাংলাদেশের অ্যাথলেটর হবে। তোমাদের মধ্য থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তোমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ।’

শনিবার (২ মে) সারাদেশের মতো গাইবান্ধায় ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের মধ্য থেকে কেউ কেউ  আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, প্রফেসর ও গায়ক হবে। সে জন্য তোমাদের পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি খেলতে হবে। তোমাদের মধ্য থেকে ভবিষ্যতে কেউ এমপি, ডাক্তার ও প্রধানমন্ত্রী তৈরি হবে। পড়াশোনা বন্ধ করা যাবে না। তোমাদের মধ্য থেকে লড়াই তৈরি হবে। লক্ষ্যকে স্থান করে নিতে হবে। তোমরা ভবিষ্যতের বাংলাদেশ।’

তিনি আরও বলেন, সরকার ও রাষ্ট্র তোমাদের পাশে আছে। তোমরা ভবিষ্যতের বাংলাদেশ। ভবিষ্যতে নেতৃত্ব দেবে তোমরা। বাংলাদেশকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আমরা শুরু করে দিয়ে যাবো, তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। পড়তে হবে, নিজেকে তৈরি করতে হবে। এই বাংলাদেশ গড়ে তুলবে তোমরা।’ 

গাইবান্ধা জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদার রহমান, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন, গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা  প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ  মুনতাসির মারুফ, গাইবান্ধা ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক মিরাজুল ইসলাম, গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, গাইবান্ধা জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেনসহ অনেকে।

এএইচ