images

জাতীয়

প্রযুক্তির প্রভাবে বাড়ছে তরুণদের মানসিক চাপ ও হতাশা: নুর

নিজস্ব প্রতিবেদক

০২ মে ২০২৬, ০২:৪৯ পিএম

প্রযুক্তির প্রভাবে তরুণদের মধ্যে মানসিক চাপ ও হতাশা বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে আত্মঘাতী সিদ্ধান্তও নিচ্ছে কেউ কেউ। তবে এই পরিস্থিতি মোকাবেলায় সরকার গুরুত্ব দিচ্ছে আনন্দময় ও কর্মমুখী শিক্ষায়।

শনিবার (২ মে) সকালে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান কক্ষে জেন জি আলফা ও বিটা প্রজন্মের মানসিক স্বাস্থ্য ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আচল ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, দশ বছর আগেও এত মানসিক সমস্যা ছিল না মানুষের। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাত্রা অতিরিক্ত ব্যাবহারের ফলে দেশে মানসিক সমস্যার বিকাশ ঘটছে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তেব্যে সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, পরিবার, বন্ধু এবং একজন সঠিক জীবনসঙ্গী এই তিনটি সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় সহায়ক।

এসএইচ/এএস