images

জাতীয়

গরু আমদানির ভুয়া ‘অনুমতিপত্র’ নিয়ে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

০২ মে ২০২৬, ১২:৩৯ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারত থেকে গরু আমদানির কথিত ‘অনুমতিপত্র’ সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রাণিসম্পদ অধিদফতরের নামে প্রচারিত ওই ইমপোর্ট পারমিটটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে এতে কোনো সরকারি অনুমোদন, নথি বা নির্ধারিত প্রক্রিয়ার মিল পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট অনুমতিপত্রটি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ইস্যু করা হয়নি এবং এতে ব্যবহৃত নম্বর, তথ্য ও স্বাক্ষর যাচাইযোগ্য নয়। ফলে এটি কোনো বৈধ আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।

এ ধরনের ভুয়া তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সতর্ক করেছে মন্ত্রণালয়। পাশাপাশি যাচাই ছাড়া এমন নথি প্রচার বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভুয়া তথ্য ও নথি প্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

এমআর/এআরএম