images

জাতীয়

মজুরি বোর্ড ও ৩৫ হাজার টাকা বেতন চান গাড়ি চালকরা

নিজস্ব প্রতিবেদক

০১ মে ২০২৬, ১১:১৮ এএম

শ্রমিক মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন গাড়ি চালকরা। আজ শুক্রবার (১ মে) জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দিবস উপলক্ষে ড্রাইভার ইউনিয়নের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।

এসময় গাড়ি চালকরা বলেন, গাড়ি চালকদের কোনো বেতন কাঠামো ও শ্রমের যথাযথ মর্যাদা নেই। মজুরি বোর্ড গঠন করতে হবে এবং গাড়ি চালকদের নূন্যতম বেতন ৩৫ হাজার টাকা করতে হবে। সেইসঙ্গে সর্বক্ষেত্রে ৮ ঘণ্টা কর্মদিবস, ওভার টাইমে দ্বিগুণ মজুরি ও চাকরির পর অবসরে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, প্রাইভেট ও অ্যাপ ভিত্তিক গাড়ি চালকদের শ্রম অধিকারের আইনি স্বীকৃতি দিতে হবে। শ্রমিকের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।

M2

তারা আরো বলেন, গাড়ি চালকদের কোনো নিরাপত্তা নেই। প্রায় সময়ই সড়কে চাঁদাবাজি ও ডাকাতির শিকার হন এবং আহত হন। তাদেরকে যথাযথ নিরাপত্তা দিতে হবে। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখতে হবে।

এসময় ড্রাইভার ইউনিয়নের নেতা সাজু রহমান, আব্দুল মোমেন, সাজিদ হাসান ও নুরুজ্জামান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এফএ