নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৯ বছরের কারাদণ্ড মাথায় নিয়েও কারাগারে যাননি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘হাসিনার জেলে যাব না বলেছিলাম, শেষ পর্যন্ত তিনিই দেশ ছেড়ে পালিয়েছেন।’
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানির নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পরও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা পুনরুজ্জীবিত করে আমাকে ৯ বছরের জেল দেওয়া হয়েছিল। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তার ওপর অন্যায়ের প্রতিবাদে আমি আপসহীন ছিলাম।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তান আমল থেকে শুরু করে শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯-এর আন্দোলন এবং ৭১-এর গেরিলা যুদ্ধে অংশ নিয়েছি। জীবনের শেষ প্রান্তে এসে এই সংসদে দাঁড়িয়ে ইতিহাসের রেকর্ড স্ট্রেট করতে চাই।’
এমএইচএইচ/এফএ