images

জাতীয়

‎ঢাকা ও বাগেরহাট জেলায় নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

‎ঢাকা ও বাগেরহাট জেলার পুলিশ সুপারসহ (এসপি) চার পুলিশ সুপারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলা এবং ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে বদলি করে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

‎একই প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে পিবিআইতে এবং বাগেরহাটে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্রগ্রাম রেঞ্জে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

‎অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একেএস/এআর