নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাওগাতুল আলম। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদা ভোগ করবেন।
বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
এর আগে মো. শাওগাতুল আলম ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এএইচ/এমআই