images

জাতীয়

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু, মদিনায় দাফন

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ এএম

চলতি বছরে সৌদি আরবে গিয়ে শামসুল আলম (৬৩) নামে আরও একজন হজযাত্রী ইন্তেকাল করেছেন। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় মারা যান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শামসুল আলম রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন।

বাংলাদেশ হজ অফিস, মদিনা সূত্রে জানা গেছে, অসুস্থতা ও শারীরিক দুর্বলতা নিয়ে গত ২৮ এপ্রিল তিনি হজ অফিসের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার ফজরের নামাজের পর মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়।

এ নিয়ে গত বুধবার পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এমআর/এএস