images

জাতীয়

শামা ওবায়েদের গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

‎রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। ‎‎গ্রেফতার বাস চালকের নাম ওমর ফারুক।
 
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ।
 
‎ওসি বলেন, বনানী বীর উত্তম জিয়াউর রহমান সড়কে ট্রাস্ট মিনিবাসের ধাক্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে ধাক্কার ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, গতকাল মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই বাস চালককে হেফাজতে নেয়। এই ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেছেন।

একেএস/ক.ম