Dhaka Mail Logo

জাতীয়

চুপ্পুকে ধন্যবাদ দিতে পারলাম না: সংসদে হুইপ নিজান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে নিজ জেলার শহীদদের স্মরণ করে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, তিনি শহীদদের মায়েদের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করেন। তবে রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে ব্যক্তি হিসেবে ধন্যবাদ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আশরাফ উদ্দিন নিজান বলেন, সংসদ ভবনে লুকিয়ে রাখা আছে—এমন খবর ছড়িয়ে পড়লে প্রতিটি কক্ষ ভেঙে তল্লাশি চালানো হয়েছিল। সেখানে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায় বলেও তিনি দাবি করেন। গণভবনের ইট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এটি বিএনপি বা জামায়াতের লোকেরা নেয়নি, কিংবা জুলাই শহীদদের মায়েরা নেননি। তার মতে, এটি ছিল রিকশাচালক, শ্রমিক ও সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

নবম জাতীয় সংসদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমার মা (খালেদা জিয়া) সংসদে বসার মতো ভাষা ওই সংসদে ব্যবহার হয়নি। তখন সংসদ নেতা যিনি ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদের দিয়ে কীভাবে মন্দ বলা যায়। কীভাবে খালেদা জিয়াকে নিয়ে মন্দ বলা যায়। তারপরও আমরা সংসদে ছিলাম।’ 

এআর