নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম
রাজধানীর বিমানবন্দর এলাকায় থেকে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে করে মাদক এনে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এএইচ