Dhaka Mail Logo

জাতীয়

সামরিক সম্পর্ক আরো দৃঢ় করতে চায় বাংলাদেশ-চীন

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো দৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি, বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা প্রসঙ্গে আলোচনা করেন।

এ ছাড়া, উভয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো দৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এফএ