জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
টেলিগ্রাম গ্রুপ খুলে পর্নোগ্রাফি ভিডিও ছড়িয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তির নাম জাহিদ হোসেন (২১)।
রোববার (২৭ এপ্রিল) মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি প্রচার ও সরবরাহে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, রাজধানীতে বিশেষ অভিযান চলাকালে পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় অনলাইনে পর্নোগ্রাফি বিক্রি, বিতরণ ও সরবরাহ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ডিবি আরও জানায়, গ্রেফতার জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি, বিতরণ ও সরবরাহ করে আসছিলেন।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআইকে/এআর