জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) হাজারীবাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবু বকর (২৫), জগলু মিয়া (৪৯), ফারুক আলী (৩৫), সাগর (২০), আলভী (২৪), রুবেল (৩৩), জিলানী (২৮), ইয়ামিন (১৯), সোহেল রানা (৩৫), জাহিদ হোসেন (৩২), নিলয় (২৩), আকাশ (২৩), ফজরে রাব্বী (৩২), সাগর (৩২), রায়হান (২৬), রাকিব (২০), শরিফুল ইসলাম (৪০), আমান (৪৫), জনি (২৫), কামাল (২১), শাহ জালাল (২৮), শামিম (৩৮), আব্দুল মজিদ (৪৫), আনোয়ার হোসেন (২৬), আবুল হোসেন (৪৮), জসিম বেপারী (৪০), আল আমিন (৪০) ও হানিফ (৩৭) ।
তাদের কারও বিরুদ্ধে ছিনতাই, কেউ মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ রয়েছে। থানার নিয়মিত মামলায় তাদেরকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
এমআইকে/এএইচ