images

জাতীয়

ঢাকায় বিশ্বযুদ্ধের রুশ শহীদদের ‘গার্ডেন অব মেমোরি’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

‎দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮১তম বিজয় বার্ষিকী উপলক্ষে আত্মদানকারী সোভিয়েত ইউনিয়নের বীর সেনাদের স্মরণে ‘গার্ডেন অব মেমোরি’  বা ‘স্মৃতি উদ্যান’ শীর্ষক এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি লেকে এই কর্মসূচি আয়োজন করে রাশিয়ান হাউস ইন ঢাকা।

‎‘গার্ডেন অব মেমোরি’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে উৎসর্গিত। এ কর্মসূচিতে প্রতি বছর রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে গাছ রোপণ করা হয়।

fe444870-2e9d-4388-822d-8dd25027461e

‎রোপনকৃত প্রতিটি গাছ একটি প্রাণের প্রতীক হিসেবে একই সঙ্গে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখে। সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় গাছ রোপণ করা হয়েছে।

‎বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি কর্মসূচির প্রশংসা করে বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

‎আবদুস সালাম বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।’

‎ওই পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৫ বছর তথা ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৩ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রশাসন।

284c181b-81f5-4bf9-9bf0-d3434bd9b6a1

‎প্রশাসক আরও বলেন, ‘গার্ডেন অব মেমোরি’ শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় যৌথ দায়বদ্ধতার প্রতিফলন।

‎তিনি শান্তি ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর হিরোদের স্মরণে এই আয়োজন করার জন্য ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস ও রুশ হাউসকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়।

এএম/এমআই