নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম
শাহবাগ থানার ভেতর ছাত্রদল-শিবির সংঘর্ষে এখন পর্যন্ত শিবির ও সাংবাদিকসহ ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এখন পর্যন্ত সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিক লিটন, সাংবাদিক খালিদ, দেবাশিষ ও আলবি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তপ্ত হয়ে আছে। তবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক কে মারধর করা হচ্ছে।
এছাড়া ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়েরকেও থানার ভেতর মারধর করা হয়।
একেএস/এএইচ