images

জাতীয়

বনানীতে বাসচাপায় নিহত দুজনের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

রাজধানীর বনানীতে ভূঁইয়া পরিবহনের চাপায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. মুসলিম উদ্দিন (৭৪) ও মো. সাগর মিয়া (৩৫)। দুজনেই দিনমজুরের কাজ করতেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বনানী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

‎এর আগে বিকেল পৌনে চারটার দিকে বনানীর সেতু ভবনের পাশে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুট ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এসময় দুই ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে সময় তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুট ওভারব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়।

এএইচ