images

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৬৬ মামলা

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম

‎রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৬৬টি মামলা করেছে ঢাকা মহনাগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

‎বুধবার (২২ এপ্রিল) ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এনএম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

‎সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১৬টি ট্রাক, ২২টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজি ও ১৯৬টি মোটরসাইকেলসহ মোট ৩৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ৩০টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ৫টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি, ১৩০টি মোটরসাইকেলসহ মোট ২৪৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৯২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭২টি গাড়ি ডাম্পিং ও ১৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

‎ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

‎একেএস/এআরএম