নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ১২:০৮ এএম
রাজধানীর কামরাঙ্গীচরের টেকের হাট এলাকায় একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। হতাহতের বিষয় এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।
একেএস/জেবি