নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম
রাজধানীর শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালের আগুনের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে ১২টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। এরপর আমাদের মোহাম্মদপুর থেকে দুইটি ইউনিট ও কল্যাণপুর থেকে দুইটি ইউনিট গিয়ে ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর একটা ১৫ মিনিটের দিকে আগুন সম্পন্ন নির্বাপণ করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
আরও পড়ুন: সেগুনবাগিচায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
একেএস/এমআই