images

জাতীয়

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সোমবার

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সঙ্গে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (১৯ এপ্রিল) সংসদ সচিবালয়ে এ তথ্য জানায়। 

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চায়না রাষ্ট্রদূত সাক্ষাৎ করবেন।

এরপর বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির কার্যালয়ে সাক্ষাৎ করবেন এ রাষ্ট্রদূত।

এমএইচএইচ/এএস