images

জাতীয়

অবৈধভাবে আসা বিপুল ভারতীয় এনার্জি ড্রিংকস জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

‎শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১ পাচারকারীকে আটক করা হয়।

‎রোববার (১৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ (রোববার) মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এ এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংকস (রেড বোল)-সহ ১ জন পাচারকারীকে আটক করা হয়।

‎জব্দকৃত এনার্জি ড্রিংকস, পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একেএস/এআর