নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম
সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) হয়েছেন ড. মোহাম্মদ জকরিয়া।
শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ড. মোহাম্মদ জকরিয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
আরও পড়ুন
সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ তিন কর্মকর্তার
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান
মোহাম্মদ জকরিয়া একসময় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর নতুন নির্বাচন কমিশন গঠনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে তিনি আলোচনায় ছিলেন।
ড মোহাম্মদ জকরিয়া নির্বাচন কমিশনে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে দক্ষতার সাথে সিনিয়র সহকারী সচিব হতে উপসচিব, যুগ্ম সচিব পরে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। পরে ওয়ান ইলেভেন সরকারের রোষানলের শিকার হন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে ওএসডি করে রাখা হয়।
জেবি