Dhaka Mail Logo

জাতীয়

বাড়ল সরকারি বাৎসরিক ছুটি 

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম

ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। একই সঙ্গে দিনটিকে ‘ক-শ্রেণি’ ভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে দীর্ঘ সময় পর সরকারি ছুটি পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের সরকারি ছুটির ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ দিন পুনরায় যুক্ত হলো।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। 

বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে আগের মতো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বিগত ১৬ বছর এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। এখন থেকে এটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং এ দিন সরকারি ছুটি থাকবে।’

এসএইচ/এআরএম