নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজনকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, শ্যামপুর থানার ওসি এম এ রউফ খানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে, রূপনগর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে, ডিএমপির লাইনওয়ার পরিদর্শক মোহাম্মদ নোমান হোসেনকে ওসি রুপনগর থানা, ডিএমপির লাইনওয়ার মুহাম্মদ মাহবুবুর রহমানকে ওসি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ওসি শ্যামপুর থানায় বদলি করা হয়েছে।
একেএস/ক.ম