নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে চারদিনের ব্যবধানে আবারও আরেক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার পর বেড়িবাঁধ সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক হলো, আসাদুল হক ওরফে লম্বু আসাদ। নিহত যুবক মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এর বি ব্লকের ৪ নম্বর রোডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নওহত যুবক আসাদুল হক এর এর বুকে, পিঠে জখম রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে, এ ঘটনায় কারা জড়িত তা জানা যায় নি। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এ ঘটনায় আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠিয়েছি। এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একেএস/এআরএম