images

জাতীয়

বৈশাখের ছুটিতে ফাঁকা রাজধানীর সড়ক

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম

পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রতিদিনের চিরচেনা যানজট আর কোলাহলের পরিবর্তে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই অনেকটা ফাঁকা প্রধান সড়কগুলো।

বৈশাখের ছুটি ঘিরে অনেক মানুষই বিভিন্ন পর্যটন এলাকায় গেছেন। ফলে শহরের মানুষের উপস্থিতি কমে যাওয়ায় যানবাহনের চাপও কমেছে উল্লেখযোগ্যভাবে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, যেখানে সাধারণ দিনে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়, সেখানে মঙ্গলবার অনায়াসে চলাচল করছে গাড়ি। গণপরিবহনেও ছিল তুলনামূলক কম ভিড়, যা যাত্রীদের জন্য স্বস্তিকর। 

তবে এই সাময়িক স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। তাই রাজধানীবাসী মনে করেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এই স্বস্তিকে স্থায়ী রূপ দেওয়ার দিকে নজর দেওয়া উচিত সংশ্লিষ্টদের। 

এম/ক.ম