images

জাতীয়

সড়ক পরিবহনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম

সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী রবিউল আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার (১২ এপ্রিল) দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং মন্ত্রী রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও সরবরাহ শৃঙ্খলা আধুনিকায়নের সুযোগ নিয়ে আলোচনা করেছেন।

দূতাবাস জানায়, আমেরিকান কোম্পানিগুলোর পরিবহন ও সরবরাহ খাতে বিশ্বমানের দক্ষতা আছে, যা বাণিজ্য সংযোগকে আরো শক্তিশালী করে।

বৈঠকে দূতাবাসের কর্মকর্তা, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ/এফএ