Dhaka Mail Logo

জাতীয়

এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম

রাজধানীর এলিফ্যান্ট রোডে আবাসিক একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম লিডার শফিকুল ইসলাম জানান, সকাল ৮টা ২৩ মিনিটে তারা খবর পান এলিফ্যান্ট রোডের আবাসিক একটি সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। 

তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তাদের চেষ্টায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে কীভাবে আগুন লাগে এবং কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান কন্ট্রোল রুম লিডার শফিকুল ইসলাম।

এএমআর