images

জাতীয়

দিয়াবাড়িতে বস্তির আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বামনারটেক বস্তিতে আগুন লেগেছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাদের কর্মীরা। 

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দুটি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

এমআইকে/ক.ম