images

জাতীয়

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুইজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

‎আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার(এসি) মো. নুরুল মোত্তাকিনকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার পেট্রোল শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে ডিএমপিতেই সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

‎অন্যদিকে, মো. তারেকুল ইসলামকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার পেট্রোল শাখা থেকে বদলি করে লালবাগ বিভাগের পেট্রোল শাখায় সহকারী পুলিশ কমিশনার(এসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

‎অনতিবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।

‎একেএস/এএস