জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম
জাতীয় সংসদে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংশোধনী বিল-২০২৬’ পাস হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। পরে একাধিক গুরুত্বপূর্ণ বিলের সঙ্গে এটি কণ্ঠভোটে পাস হয়।
অন্তর্বর্তী সরকারের জারি করা একটি অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার অংশ হিসেবে সংশোধনী বিলটি সংসদে আনা হয়।
দিনের কার্যসূচি অনুযায়ী, আজকের অধিবেশনে মোট ১৪টি সংশোধনী বিল উত্থাপন করা হবে। এর মধ্যে ৯টি গুরুত্বপূর্ণ বিল পাসের জন্য প্রস্তাব করা হচ্ছে। একইসঙ্গে নতুন করে আরও ৫টি সংশোধনী বিল উত্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
টিএই/এআরএম