images

জাতীয়

দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এএম

দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্রের হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ। বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই‌কে‌০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আমিরাতের বাংলা‌দেশ দূতাবাসের তথ্যম‌তে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।

নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এমআর/এআরএম