নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে আটক করা বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামে একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।
অভিযুক্তের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তার বিরুদ্ধে শাহবাগ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ