নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম
রাজধানীতে জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে স্বাস্থ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্যের জন্য একসাথে, বিজ্ঞানের পাশে দাঁড়াও” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মালিবাগ মৌচাক মোড় থেকে কর্মসূচির সূচনা হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল আহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক জান্নাতুল ফেরদৌসী ও এম এ সোহেল আহমেদ। এছাড়াও সংস্থার স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: আজ বিশ্ব স্বাস্থ্য দিবস
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় শুধু সচেতনতা নয়, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করাও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরও সচেতন হতে পারেন।
এম/এমআই