নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশ (ইসি)।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে ভোটার তালিকা প্রকাশ করা হয়।
সংরক্ষিত নারী আসনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সংসদের সাধারণ আসনের সদস্যরা। তাই ২৯৬ জন সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল প্রকাশ করবে না ইসি।
অন্যদিকে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে ভোট স্থগিত করা হয়েছিল এবং প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনসহ দুই আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সম্পন্ন হবে। এ চার আসন বাদ দিয়ে ২৯৬ জন সংসদ সদস্যকে নিয়ে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিব ভোটের তারিখ ঘোষণা করে বলেন, আগামী ৮ এপ্রিল তফসিল এবং দ ১২ মে ভোটাগ্রহণ করা হবে।
বর্তমানে জাতীয় সংসদে বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮ জন, এনসিপির ছয়জন, জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি, গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসনে জয় লাভ করেছে। গণসংহতি আন্দোলন পেয়েছে ১ আসন। খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে সাতটি আসন।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন ইন্ডিপেনডেন্ট ক্যান্ডিডেট, যারা একজোট করেছেন। বিএনপির সঙ্গে তিন রাজনৈতিক দলের, একটা হচ্ছে গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও বাংলদেশ জাতীয় পার্টি (বিজেপি) আর জামায়াতের সঙ্গে আছে এনসিপি এবং খেলাফত আন্দোলন।
তিনি আরও জানান, রুমিন ফারহানা জোটের হয়ে যাবেন না, এটা বলেছেন। এক্ষেত্রে বিএনপি জোট ৩৬টা আসন পাবে, জামায়াত জোট ১৩টা, আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।
এমএইচএইচ/এএইচ