images

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা জোরদার, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব নিয়ে মতবিনিময় হয়। 

আরও পড়ুন: দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়ল

পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠককে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এম/এআরএম