নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম
র্যাবের গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে সহায়তা করা হবে বলে জানান র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ।
রোরবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ট্রাইব্যুনালে চলা র্যাবের গুম-খুনের ব্যাপারে মামলায় এখন পর্যন্ত কোনো সহায়তা চাওয়া হয়নি। যদি সহায়তা চাওয়া হয় তাহলে ট্রাইব্যুনালকে সহায়তা করা হবে।
একেএস/এফএ