images

জাতীয়

পুলিশের ৩ কর্মকতাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৬, ১২:৩১ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো।

‎শনিবার (৪ এপ্রিল) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

‎বদলিকৃত কর্মকর্তারা হলো- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে সহকারী পুলিশ সুপার র‍্যাব এ বদলি করা হয়েছে। 

পাশাপাশি, জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান র‍্যাব এর সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও, টিডিএস এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলাম কে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তে বদলি করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়, উল্লিখিত কর্মকর্তাগণ বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ১৯ এপ্রিল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।

‎একেএস/এআরএম