images

জাতীয়

ক্যাবের সভাপতি সফিকুজ্জামান পুনঃনির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পুনরায় নির্বাচিত হয়েছেন সাবেক সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান। 

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত অফিসে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ভোটারদের ৫১–২ ভোটে ১১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান। নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে জামিল চৌধুরী, সহ-সভাপতি পদে এস. এম. নাজের হোসাইন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ পদে মোহা. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ এবং প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম. এ. কাদের মন্ডল এবং বাহাদুর সাজেদা আক্তার। নবগঠিত এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

নির্বাচিত হওয়ার পর সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান তাঁর নেতৃত্বাধীন পরিষদের প্রতি আস্থা রাখায় উপস্থিত ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ।

এমআর/ক.ম