নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম
দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, সি ব্লকের দ্বিতীয় তলায় ৮ শয্যার একটি হাম ওয়ার্ড চালু রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও হাম শনাক্তে সহায়তার জন্য একটি স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ওয়ার্ডটি পরিদর্শন করেন বিএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে ওয়ার্ডটিতে ৪ জন রোগী ভর্তি আছেন।
হাম পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি ২নং বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনের সিদ্ধান্তও হয়েছে।
এসএইচ/এআরএম